ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

৪২ বছর বয়সে টি-টোয়েন্টিতে ফিরছেন ইংলিশ তারকা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ১৯৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

টি-টোয়েন্টিকে ভাবা হয় তরুণদের খেলা। কিন্তু জেমস অ্যান্ডারসনের যেন তাতে থোড়াই কেয়ার। ৪২ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন ইংলিশ এই পেসার। অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়ই বলেছিলেন, ঘরোয়া ক্রিকেট তিনি চালিয়ে যাবেন। এবার নিজের পুরনো কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি বৃদ্ধি করলেন টেস্টে ৭০৪টি উইকেটের মালিক। তিনি আরও এক বছর ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতাতেও দেখা যাবে তাকে। ইংল্যান্ডের এই তারকা পেসার জাতীয় দলের জার্সিতে অবসর নেওয়ার পর থেকে তেমন প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। ২৪ বছর আগে ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের জার্সিতে অভিষেক হয়েছিল জিমির। ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকেএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, জিমি অ্যান্ডারসন তাদের সঙ্গে পুরো মৌসুমের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন। আর জিমি এই সিদ্ধান্তন নেওয়ায় তারা আপ্লুত।গত বছরের জুন মাসে ল্যাঙ্কাশায়ারের সাদা জার্সিতে নটিংহ্যামশায়ারের বিপক্ষে সাউথপোর্টে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পারফরম্যান্স দেন জিমি। ৩৫ রানে তুলে নেন ৭ উইকেট। এক দশক পর আবার সেই দলের হয়েই টি-টোয়েন্টিতেও প্রত্যাবর্তন হবে তার।

ট্যাগস :

৪২ বছর বয়সে টি-টোয়েন্টিতে ফিরছেন ইংলিশ তারকা!

আপডেট সময় : ০৩:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫