ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ২১৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পার্থ টেস্ট শুরু হচ্ছে আগামীকাল ২২ নভেম্বর থেকে। শেষ মুহূর্তে এসে ভারতীয় দলে এসেছে একাধিক পরিবর্তন। আর সে পরিবর্তনগুলো মূলত বাধ্য হয়েই। ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে নেই। টিম ম্যানেজমেন্ট কোনো ধরনের ঝুঁকিই নিতে চাইছে না। বুধবার যখন ভারতীয় দল অনুশীলন সাড়ছিল, তখন কদিন আগে ভারতীয় দলের নিজেদের মধ্যে ম্যাচ খেলতে গিয়ে চোট পাওয়া শুভমান গিলের ওপরই সবার চোখ ছিল। বোলিং কোচ মরনে মরকেল অবশ্য বলছেন যে, গিল উন্নতি করছেন আর তাদের নজরেই রয়েছে।

তবে গিলের দুর্ভাগ্যই ভাগ্যের দরজা খুলে দিতে পারে দেবদূত পাডিক্কালের, যিনি আবারও টেস্ট দলে ডাক পেয়েছেন। কর্ণাটক থেকে উঠে আসা এই বাঁহাতি ব্যাটারকে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ায় গিয়ে চোটে ভোগায় সিরিজ শুরুর আগেই বাঁহাতি পেসার খলিল আহমেদকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তার বদলে স্কোয়াডে যোগ দিয়েছেন যশ দয়াল। দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে সেখান থেকে সরাসরি অস্ট্রেলিয়া সফরে গেলেন তিনি। মুকেশ কুমার, নবদীপ সাইনির সঙ্গেই তৃতীয় রিজার্ভ বোলার হিসেবে থাকছেন দয়াল।

ট্যাগস :

শেষ মুহূর্তে ভারতীয় দলে একাধিক পরিবর্তন

আপডেট সময় : ০৩:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪