ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

লঙ্কান টি-টেন লিগে সরাসরি দল পেলেন সাকিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৮৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি শেষ করে এবার সাকিব আল হাসান দিনে দিনে হয়ে উঠছেন টি-টেন লিগের মহা তারকা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলসের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে টাইগার ক্রিকেটার দল পেয়েছিলেন আবুধাবি টি-টেন লিগে। সেখানে তাকে দলে নিয়েছিল বাংলা টাইগার্স। এবার বাঁহাতি এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লঙ্কার টি-টেন লিগের দল গল মারভেলস।

আগামী ডিসেম্বরে টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্টের উদ্যোগে মাঠে গড়াবে লঙ্কা টি-টেন লিগ। এতে টুর্নামেন্টে অংশ নেবে ৬ দল। সাকিবের দল ছাড়া বাকি দলগুলো হলো- বাংলা টাইগার্স হাম্বান্টোটা, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি বোল্টস, জাফনা টাইটান্স ও ডাম্বুলা জাগুয়ার্স ব্রেভস। রাউন্ড রবিন (প্রতেক্যের বিপক্ষে প্রত্যেকের খেলা) পদ্ধতিতে প্রথম পর্বের খেলা হবে। এই রাউন্ড শেষে হবে প্লে-অফ।

লঙ্কা টি-টেনে সাকিবের নাম ড্রাফটে রাখতে হয়নি।তার আগেই টাইগার ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে গল মারভেলস।

নিজেদের ফেসবুক পেইজে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘লঙ্কা টি-টেন এর জন্য আমাদের প্লাটিনাম প্লেয়ার প্রি-ড্রাফট পিক ব্যতিক্রমী অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছি। তার অভিজ্ঞতা এবং মাঠের শক্তি প্রদর্শন করাতে আমরা প্রস্তুত।

ট্যাগস :

লঙ্কান টি-টেন লিগে সরাসরি দল পেলেন সাকিব

আপডেট সময় : ০৩:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪