ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হওয়ায় স্বজনদের বিক্ষোভ ও মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ২৬৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় ইশতিয়াক আহমেদ ইকরাম (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সকালে জেলা শহরের পুরাতন জেল রোড এলাকার আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
মৃত ইকরাম সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের শহীদ উদ্দিনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে ভুল চিকিৎিসায় সহপাঠির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন ইশতিয়াকের সহপাঠিরা। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করনে।
মৃতের স্বজনরা জানিয়েছেন, শুক্রবার সকালে ইশতিয়াক কে নাকের পলিপাস অপারেশনের জন্য আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। এরপর দুপুরে তাকে অপারেশন থিয়েটারে নেয়ার পর তার আর জ্ঞান ফিরেনি। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আইসি ইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।
ইশতিয়াকের চাচা শিক্ষানবিশ এডভোকেট শামছুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার অপারেশন করেছেন ডা. রফিউল আলম। কিন্তু রফিউল জানিয়েছেন তিনি অপারেশন করেননি। ইশতিয়াকের সঠিক চিকিৎসা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।
আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো: মানিক বলেন, হাসপাতালে কোন ভুল চিকিৎসা হয়নি। অপারেশন করেছেন ডা. রফিউল আলম কিন্ত রফিউল জানিয়েছেন তিনি অপারেশন করেননি। এমন প্রশ্নে তিনি জানান, হাসপাতালের সিসি ক্যামেরা আছে সব ভিডিও আছে বলে তিনি কল কেটে দেন। এ ব্যাপারে ডা. রফিউল আলম এর মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় হাসপাতালের মো: জয়, নাজমুল শাকিব ও রফিউল ইসলাম নামের তিনজনকে আটক করা হয়ছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি জানিয়েছেন।

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হওয়ায় স্বজনদের বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩