ভালো না করলেও দলের পাশে থাকবো: মাশরাফি
- আপডেট সময় : ০৬:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ৩২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। বৈশ্বিক এই আসরে অংশ নিতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপ দলে রাখা হয়নি দেশের সেরা ওপেনার তামিম ইকবালকে। এর আগে দেশের ক্রিকেট অঙ্গন ছিল বেশ সরগরম।
তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে পরিস্থিতি কিছুটা পাল্টে যায়। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপে টাইগাররা ভালো করবে বলে মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ভালো না করলেও দলের পাশে থাকবেন বলে জানান তিনি।
আজ (রোববার) মাশরাফির অফিসিয়াল পেজে ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এটা স্পষ্ট যে এটি একটি বড় ভিডিওর একটি ট্রেলার মাত্র। ক্যাপশনে আরও লেখা, বিস্তারিত জানা যাবে আজ সন্ধ্যা ৬টায়।
ছোট ভিডিওতে মাশরাফি বলেন, ‘আমি অবশ্যই আশা করছি, এই দল বিশ্বকাপে ভালো করবে কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তোবা তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রোল করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কাম অন টাইগার, বিশ্বকে দেখিয়ে দাও তোমরা কতটা ভালো।’

























