ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : স্মার্টফোন কেনার ক্ষেত্রে ব্যবহারকারীদের অগ্রাধিকার দ্রুত বদলাচ্ছে। আগে যেখানে প্রসেসর, ক্যামেরা বা ব্যাটারির মতো একটি–দুটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বেশি গুরুত্ব পেত, এখন ক্রেতারা ডিজাইন, ক্যামেরা, পারফরম্যান্স, স্থায়িত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার সমন্বিত অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই পরিবর্তিত চাহিদাকে সামনে রেখে নতুন একটি ৫জি স্মার্টফোন আনার প্রস্তুতি নিয়েছে ইনফিনিক্স। প্রতিষ্ঠানটির মতে, বর্তমানে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; কাজ, বিনোদন, কনটেন্ট তৈরি এবং দৈনন্দিন নানা প্রয়োজনের অন্যতম প্রধান ডিভাইসে পরিণত হয়েছে। ফলে ব্যবহারকারীরা এমন একটি ফোন খুঁজছেন, যা একই সঙ্গে আকর্ষণীয় ডিজাইন, উন্নত ক্যামেরা, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের অভিজ্ঞতা দিতে সক্ষম।
ইনফিনিক্স জানায়, নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কাছে ফোনের নকশা এখন শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, বরং বহন ও ব্যবহারের সুবিধার সঙ্গেও এটি সম্পর্কিত। একই সঙ্গে প্রতিদিনের ব্যবহারে টেকসই গঠনও একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, ছবি তোলা এবং ভিডিও ধারণের চাহিদা বাড়ার কারণে স্মার্টফোনের ক্যামেরা এখন ব্যবহারকারীদের অন্যতম প্রধান বিবেচনার জায়গা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি এবং দৈনন্দিন মুহূর্ত ধারণে ভালো ক্যামেরার চাহিদা বেড়েছে। এ ছাড়া একাধিক অ্যাপ ব্যবহার, গেমিং এবং অফিসের কাজ নির্বিঘ্নে পরিচালনার জন্য দীর্ঘ সময় স্থিতিশীল পারফরম্যান্সও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে এআইভিত্তিক বিভিন্ন সুবিধা ধীরে ধীরে স্মার্টফোন ব্যবহারের স্বাভাবিক অংশে পরিণত হচ্ছে, যা দৈনন্দিন কাজকে আরও সহজ ও কার্যকর করতে সহায়তা করছে। আসন্ন ৫জি স্মার্টফোনে ডিজাইন, ক্যামেরা, টেকসই গঠন, পারফরম্যান্স এবং এআই প্রযুক্তির সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিগগিরই দেশের বাজারে ফোনটি উন্মোচন করা হবে বলে জানিয়েছে ইনফিনিক্স।

ট্যাগস :

ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স

আপডেট সময় : ০২:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬