ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২২৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মিশন গ্রুপ পর্বেই শেষ হয়েছে বাংলাদেশ দলের। ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। শুক্রবার রাত ১১টার দিকে বাংলাদেশ দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে। দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তারা।   এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের শুরু হয় ভারতের কাছে হেরে। এরপর নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। গত বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল তাদের। কিন্তু বৃষ্টিতে টসই হয়নি। দেড় ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ ও পাকিস্তান। পুরো আসর থেকে দুই দলেরই অর্জন ১ পয়েন্ট করে। দুই দলই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করে। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড ও ভারত।

ট্যাগস :

ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

আপডেট সময় : ০২:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫