ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজায় শরণার্থী শিবিরে বিমান হমলা, নিহত ২ শতাধিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ২০৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের ভারী বিমান হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় নিহতের সংখ্যা দুই শতাধিক। যদিও আল-জাজিরার খবরে বলা হয়েছে নিহতের সংখ্যা কয়েক ডজন। আহত হয়েছেন শতাধিক মানুষ। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বাজউম বলেছেন, মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের তৈরি বোমাগুলো আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ফেলা হয়। বোমা হামলায় একটি আবাসিক কমপ্লেক্স সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। প্রতিটি বোমার ওজন ছিল এক টন।

তিনি বলেন,এই ভবনগুলোতে শত শত শরণার্থী বাস। দখলদার বিমানবাহিনী ছয়টি মার্কিন বোমা দিয়ে ভবনগুলো একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এটি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইয়াদ আল-বাজুম বলেছেন, হামলায় অন্তত ৪০০ জন আহত হয়েছেন। অনেক দেরি হওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরাইলকে থামানো।

সৌদি আরব এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে। বলা হয়, সৌদি শরণার্থী শিবিরে ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা করে।

এদিকে, গাজায় চলমান যুদ্ধ অব্যাহত থাকলে ইসরাইল ধ্বংস হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী।

আলী বাঘেরি-কানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলন হামাসের হামলার পর ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে, যা এখনও চলছে।

গাজায় শরণার্থী শিবিরে বিমান হমলা, নিহত ২ শতাধিক

আপডেট সময় : ০১:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩