ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ২৪৩ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
আজ দুপুর ১২টায় কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম শফিকুল ইসলাম (৩৪)। তিনি উপজেলার পিটুয়া এলাকার বাসিন্দা দ্বীন ইসলামের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এম এ আফজল এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রতিবেশী শফিকুল ইসলাম প্রায়ই কুপ্রস্তাব দিতেন। এ অবস্থায় ২০২১ সালের ২০ আগস্ট রাতে শিশুটি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়। টয়লেট থেকে বের হওয়ার পর আগে থেকেই সেখানে ওত পেতে থাকা শফিকুল মুখ চেপে ধরে তাকে একটি ঝোপে নিয়ে ধর্ষণ করেন।
টয়লেট থেকে ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে কান্নার শব্দ শুনে এগিয়ে গেলে ঝোপে পড়ে থাকতে দেখেন তাকে। এ সময় শফিকুলকেও হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ ঘটনায় পরদিন সকালে শিশুটির মা বাদী হয়ে শফিকুল ইসলামকে একমাত্র আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন। পরে করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান লিংকন মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৯ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

কিশোরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩