ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কালিহাতীতে প্রতিপক্ষের হামলার ঘটনায় যুবকের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১৮০ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিপক্ষের হামলার ঘটনায় আব্বাস আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার বেড়ী পটল গ্রামের তার মৃত্যু হয়। নিহত আব্বাস আলী ওই গ্রামের মৃত কাশের আলীর ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, মোবাইল বিক্রির দুই হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে সদর থানার কাকুয়া ইউনিয়নের পোলী গ্রামের নুরুর ছেলে সোহেল ও তার মেয়ের জামাই মমিন মঙ্গলবার দুপুরে আব্বাসের বাড়িতে যান। এক পর্যায়ে তারা আব্বাস আলীকে দেশীয় অস্ত্রশস্ত্র চাপাতি ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। আব্বাসের বড় ভাই আক্তার হোসেন (২৮) সেখানে গেলে তাকেও আঘাত করে গুরুতর আহত করে, পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত আক্তার হোসেনের পা ভেঙ্গে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেন এবং আব্বাসের মাথায় চাপাতির কোপে আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসক সেলাই করে দেন। হাসপাতাল থেকে আব্বাস বাড়িতে চলে যান। গতকাল বাড়িতেই আব্বাসের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মগড়া ফাঁড়ির ইনচার্জ মাইমুল ইসলাম বলেন, লাশের সুরুতহাল চলছে। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এখনও পর্যন্ত কোন অভিযোগ বা মামলা হয়নি।

কালিহাতীতে প্রতিপক্ষের হামলার ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩