ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

এশিয়া কাপের সেমিফাইনালে জুনিয়র টাইগাররা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রথম দুই ম্যাচে জয়ের পর সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে পয়েন্ট টেবিলের রাজ্যে রান রেটের একটাই হিসাব বাকি ছিল।

কিন্তু শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে রানরেটের হিসেব সামনে আসতে দেয়নি বাংলাদেশের তরুণরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগার জুনিয়ররা।

আশিকুর রহমান শিবলীর অনবদ্য সেঞ্চুরির সুবাদে ৫৫ বল হাতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

আশিকুর রহমান শিবলীর ১৩০ বলে অপরাজিত ১১৬ রানের জবাবে ৪০.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা।

গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। রানার আপ হয়েছে ভারত। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। রানার আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

সে অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে পাকিস্তান খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। দুটি সেমিফাইনালই হবে ১৫ ডিসেম্বর।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রবি। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান তরুণরা।

দুই ওপেনার ৩৭ গড়ে আলাদা হয়ে যান। রবিশান ডি সিলভা করেন ২১ রান। আরেক ওপেনার পুলিন্দু পেরেরা করেন ২৮ রান। অধিনায়ক সিনথ জয়াবর্ধনে ২৫ রান করেন। দিনুরা কালুপাহানা করেন ২০ রান, রুসান্দা গামাগে করেন ২৪ রান। ২১ রান করেন শারুজান শানমুগানাথন। ২৫ রান করে আউট হন বিশ্ব লাহিরু। রুবিশান পেরেরা করেন ১৯ রান।

শেষ পর্যন্ত লঙ্কানরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে। বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়াসি সিদ্দিকী ৩টি, মারুফ মৃধা ও মাহফুজুর রহমান রবি ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুতেই জিসান আলমের উইকেট হারায় বাংলাদেশ। তবে অপর ওপেনার আশিকুর রহমান শিবলী ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৭৪ রানের জুটি গড়ে দলের জয়ে ভূমিকা রাখেন। ৩২ রান করে আউট হন রিজওয়ান। আরিফুল ইসলাম ১৮ রান করেন।

২৩ রান করে আউট হন আহরার আলম। পঞ্চম উইকেটে মোহাম্মদ শিহাব জেমসের সঙ্গে ম্যাচ জিতে মাঠ ছাড়েন শিবলী।

এশিয়া কাপের সেমিফাইনালে জুনিয়র টাইগাররা

আপডেট সময় : ০৭:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩