ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন রোনালদো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ২৪০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে আরও এক বছরের চুক্তি করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বিষয়ে কথাও পাকাপাকি হয়ে গেছে বলে জানিযেছেন ক্লাবের এক কর্মকর্তা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি দু’পক্ষের। গতকাল সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে আল নাসরের ওই কর্মকর্তার দেওয়া তথ্য মতে, ২০২৬ সালের জুন পর্যন্ত স্টেফানো পিওলির দলে থাকবেন রোনালদো ক্লাব কর্মকর্তা জানান, চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবে এটি এখনও সই হয়নি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ২০২৩ সালের জানুয়ারিতে ২৫ কোটি ডলারের বিনিময়ে আল নাসরে যোগ দেন রোনালদো। পর্তুগিজ তারকার দেখাদেখি ইউরোপ থেকে আরও অনেকজন তারকা সৌদি আরবের ক্লাবগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হন। এতে মধ্যপ্রাচ্যের দেশটির ক্লাব ফুটবলে নতুন মাত্রা যোগ হয়। সেই ধারাবাহিকতায় ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে সৌদি।এখন পর্যন্ত আল নাসরের হয়ে ৯০ ম্যাচে ৮২ গোল করা রোনালদো গত আগস্টে জানান, তিনি আল নাসরের সঙ্গেই পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করতে চান। আগামী দুই তিন বছরের মধ্যেই সেটি হতে পারে। ‘এটি সম্ভবত আল নাসরই হবে, যেখানে আমি খুশি এবং ভালো অনুভব করি’- বলেছিলেন রোনালদো।বিশ্বকাপ জয়ের গৌরব অর্জিত না হলেও পাঁচবারের ব্যালন ডি’অর ও চ্যাম্পিয়ন্স লিগজয়ী রোনালদোর সামনে এখনও অনেক রেকর্ডের সুযোগ রয়েছে।১০০০ পেশাদার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে ছুটতে থাকা রোনালদো এখনও আল নাসরের হয়ে কোনো সৌদি বা মহাদেশীয় শিরোপা জিততে পারেননি। রিয়াদভিত্তিক ক্লাবটির হয়ে ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ তার একমাত্র অর্জন।

ট্যাগস :

আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন রোনালদো

আপডেট সময় : ০২:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫