ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

অ্যানফিল্ডে সালাহর ১০০, প্রতিপক্ষকে উড়িয়ে দিলো লিভারপুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ২৯০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

লিভারপুলে আরও এক মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ সালাহ। ক্লাবের ঘরের মাঠ অ্যানফিল্ডে ১০০তম গোল পেয়ে গেছেন মিশরীয় তারকা। সালাহর মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবনমনের বৃত্তের ভেতর থাকা ইপউইচ টাউনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে একপেশে লড়াই জিতে বরাবরের মতোই শীর্ষে লিভারপুল। ২২ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৫৩। একই রাতে ওলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৩ ম্যাচে ৪৭।গতকাল ইপসউইচের বিপক্ষে জোড়া গোল করেছেন কোডি গাকপো। ১টি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও দমিনিক সোবোসলাই।১১ মিনিটে লিভারপুরের হয়ে প্রথম গোল করেন সোবোসলাই। ইব্রাহিমা কোনাতের অ্যাসিস্টে গোলটি করেন হাঙেরির তারকা। এতে ১-০ তে এগিয়ে যায় লিভারপুল।৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। গাকপোর ক্রস থেকে গোলটি করেন মিশরীয় তারকা। ৪৪ মিনিটে গোল করেন গাপকো। নেদারল্যান্ডস তারকার গোলে ৩-০ তে এগিয়ে যায় লিভারপুল।৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। এতে ব্যবধান ৪-০ করে লিভারপুল। ৯০ মিনিটে ইপউইচের সান্ত্বনার এক গোল করেন জ্যাকব গ্রেভস।

ট্যাগস :

অ্যানফিল্ডে সালাহর ১০০, প্রতিপক্ষকে উড়িয়ে দিলো লিভারপুল

আপডেট সময় : ০৩:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫