ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

শ্রীনগরে খেলার মাঠ এখন ডোবা পুকুরে পরিণত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১৭৮ বার পঠিত

ফরহাদ হোসেন জনি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের নিজস্ব খেলার মাঠটি এখন ডোবা পুকুরে পরিণত হয়েছে। শ্রীনগর সদর ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের শ্রীনগর কলেজ রোড এর পাশেই এ খেলার মাঠটি অবস্থিত। নিয়মিত আশে পাশের ভবনের ময়লা, ড্রেনের ময়লা পানি গিয়ে মাঠে জমে কচুরি জন্মে ডোবা পুকুরে পরিণত হয়েছে, দেখে বোঝার জো নেই এটি খেলার মাঠ।
স্থানীয়দের দাবি সঠিক নজরদারির অভাবে এ খেলার মাঠটি এ বেহাল অবস্থায়। রিফাত হোসেন নামক এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী বলেন, আমরা এ মাঠে নিয়মিত খেলতে আসি আবাসিক ভবনে বসবাসরত লোকজন সবসময় এ মাঠের কোনা গুলোতে আবর্জনা ফেলে, আবার এসব ভবনের ড্রেনের ময়লা পানি মাঠে এসে কচুরি জন্মে গেছে আর দুর্গন্ধ তো আছেই, কর্তৃপক্ষের কাছে অনুরোধ যেন এ মাঠটির দিকে যেন নজর দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ভবন মালিকরা সঠিক ড্রেনেজ ব্যবস্থা না রাখায় ড্রেনের ময়লা পানি মাঠে গিয়ে পড়ছে, বাচ্চারা পুরে মাঠে খেলতে পারে না। এমন ভাবে চলতে থাকলে এ মাঠে খেলার পরিবেশ থাকবে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীনগর কলেজ রোডের পাশেই অবস্থিত এ খেলার মাঠের কোনায় কোনায় ময়লার ভাগাড়, রোডের নিচ দিয়ে বাড়ির ড্রেনের ময়লা পানি গড়িয়ে যাচ্ছে। মাঠে মাঠে জমা কালো পানিতে মশার উপদ্রব ও ওই পানিতে আবার জন্মেছে কচুরি, দেখে বোঝার অবস্থা নেই যে এটি খেলার মাঠ।
এবিষয়ে শ্রীনগর সদর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড ইউপি সদস্য হুমায়ুন হোসেন বলেন, আপনার মাধ্যমে জানতে বিষয়টি পারলাম, কর্তৃপক্ষকে অবগত করে ব্যবস্থা নিব।
এ বিষয়ে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃআবুল হোসেন বলেন মৌখিক ভাবে অনেকবার বাড়িওয়ালাদের বল্লেও উদ্যোগ নিলেও সঠিক ভাবে বাস্তবায়ন হয়নি।

শ্রীনগরে খেলার মাঠ এখন ডোবা পুকুরে পরিণত

আপডেট সময় : ০৮:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩