ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo ডিমলা খাদ্য গুদামের দুই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন বস্তা বিক্রি ও ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ!

ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের মজুতাগারে হামলার দাবি পাকিস্তানের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২০২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ভারতের হামলার জেরে অপারেশন বুনিয়ান-মারসুস শুরু করেছে পাকিস্তান। এর অধীনে ভারতের বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার দাবি করা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে অবস্থিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণকেন্দ্রে একটি হামলা চালানো হয়েছে। ব্রহ্মোস হলো সুপারসনিক ক্ষেপণাস্ত্র। যার সর্বোচ্চ পাল্লা ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল)। এটি সাবমেরিন, জাহাজ এবং যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিকযান থেকে নিক্ষেপ করা যায়। ব্রহ্মস অ্যারোস্পেস নামের একটি প্রতিষ্ঠান এ ক্ষেপণাস্ত্রের উন্নয়নের সঙ্গে জড়িত। এটি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ও রাশিয়ার রকেট ডিজাইন ব্যুরো এনপিও মাশিনোসট্রোয়েনিয়ার একটি যৌথ উদ্যোগ। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার খবর এলো।

ট্যাগস :

ভারতের ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের মজুতাগারে হামলার দাবি পাকিস্তানের

আপডেট সময় : ০২:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫