ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

ক্রোয়েশিয়ান ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে এক পা আর্সেনালের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ২২৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এক পা রেখেছে আর্সেনাল। গানারদের শেষ ষোলো একরকম নিশ্চিতই বলা চলে। সেক্ষেত্রে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে হার এড়াতে হবে মিকেল আরতেতার দলের। ড্র করতে পারলেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সরাসরি চলে যাবে শেষ ষোলোতে। গতকাল বুধবার ঘরের মাঠ এমিরেটসে স্টেডিয়ামে আর্সেনালের হয়ে গোল করেন ডেকলান রাইস, কাই হ্যাভেরটজ ও মার্টিন ওডেগার্ড। ২ মিনিটে গোল করে আর্সেনালকে প্রথম লিড এনে দেন রাইস। ৬৬ মিনিটে দুর্দান্ত হেডে আরও এক গোল করে আর্সেনালের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেন হ্যাভেরটজ। ৯৩ মিনিটে গোল করে গানারদের জয় নিশ্চিত করেন অধিনায়ক ওডেগার্ড। বর্তমানে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৮ পয়েন্টের মালিক বার্সেলোনা আছে দ্বিতীয়স্থানে।ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো গোল করা রাইস সাংবাদিকদের বলেন, ‘আজ রাতে একটি গুরুত্বপূর্ণ জয় ছিল। এটি খুব ইতিবাচক চ্যাম্পিয়ন্স লিগ অভিযান। তাই আমাদের এখন (পরের রাউন্ডে) যেতে আরও একটি (ম্যাচ) আছে। আশা করি আমরা এটিও জিততে পারবো।’

ট্যাগস :

ক্রোয়েশিয়ান ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে এক পা আর্সেনালের

আপডেট সময় : ০৩:৩২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫