ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

লিটনের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় পুঁজি ঢাকার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ২৬৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

আবারও হাসলো লিটন দাসের ব্যাট। ডানহাতি ব্যাটার ৪৮ বলে খেলেছেন ৭০ রানের বিধ্বংসী ইনিংস। লিটনের ঝলমলে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটে ১৯৬ রানের পুঁজি গড়েছে ঢাকা ক্যাপিটালস। অর্থাৎ জিততে হলে সিলেটকে করতে হবে ১৯৭ রান। আজ সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় ঢাকা। ভালো শুরু করেছিলেন ওপেনার তানজিদ তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন। নামিবিয়ার ব্যাটার জেপি কোৎজে ৮ বলে ৯ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৭ বলে ৪ রানে আউট হন। চতুর্থ উইকেটে সাব্বির রহমানকে নিয়ে ৩৮ বলে ৪২ রানের জুটি করেন লিটন। ২১ বলে সাব্বিরের ২৪ রানের ইনিংস থামে টিপু সুলতানের বলে বোল্ড হয়ে।পঞ্চম উইকেটে সিলেটের বোলারদের উপর তাণ্ডবলীলা চালায় লিটন ও থিসারা পেরেরা। ২৮ বলে করেন ৮১ রানের জুটি। ১৯তম ওভারে রুয়েল মিয়ার বলে লং অনে লিটন ক্যাচ হলে জুটি ভাঙে। ৩৮ বলে ৭০ রানের ইনিংস খেলার পথে ৪টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি।শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হন পেরেরাও। ১৭ বলে ৩৭ রান (৩ চার ৩ ছক্কা) করেন ঢাকার অধিনায়ক। অবশেষে ৬ উইকেটে ১৯৬ রানে থামে ঢাকা।

ট্যাগস :

লিটনের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় পুঁজি ঢাকার

আপডেট সময় : ০৩:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫