ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদারীপুরে ২৪ কোটি টাকার বাস টার্মিনাল উদ্বোধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ১৫৪ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ২৪ কোটি ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসনের সম্মলন কক্ষে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন। একই সময় মাদারীপুরের পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম ও মাদারীপুর পৌ চরমুগরিয়া কমিউনিটি সেন্টার কাম মার্কেটেরও উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আল আমিন সরকার, মাদারীপুরের জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।

জানা যায়, মাদারীপুরের পাকদী মৌজায় তিনতলাবিশিষ্ট দৃষ্টিনন্দন পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৮ সালের ২১ অক্টোবর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল পরের বছরের ৩১ ডিসেম্বর। কয়েকদফা সময় বাড়িয়ে পৌর কর্তৃপক্ষকে ২০২২ সালের ৩০ এপ্রিল বুঝিয়ে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। টার্মিনালটিতে পার্কিং জোনের পাশাপাশি শ্রমিকদের জন্য বিশাল হলরুম, ওয়াশরুমসহ বিভিন্ন সুবিধা রয়েছে। আলাদা প্রবেশ-বহির্গমন পথ, যাত্রীদের জন্য বিশাল ওয়েটিং লাউঞ্জ-এর ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া পরিবেশের কথা বিবেচনা করে ভবনের পেছনে রয়েছে গ্রিনজোন। নির্মানের দেড় বছর পর বাস টার্মিনালের উদ্বোধন হওয়ায় খুশি যাত্রী, চালক ও এলাকাবাসী। এতে দুর্ঘটনা অনেকাংশেই কমবে বলে প্রত্যাশা তাদের।

ঢাকাগামী যাত্রী হোসনেআরা হিমু বলেন, আগে সড়কের উপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে গাড়িতে উঠতে হতো, এখন সেটার প্রয়োজন হবে না। বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, সাথে রয়েছে উন্নতমানের বাথরুমও। এই বাস টার্মিনালের পরিবেশটাও সুন্দর।

পরিবহন চালক আলমগীর হোসেন বলেন, যানজটের ভোগান্তি কমাতে বাস টার্মিনালের বিকল্প নেই। যাত্রীরা স্বাচ্ছন্দে পছন্দমতো গাড়িতে এখান থেকে উঠতে ও নামতে পারছে।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, পদ্মা সেতু চালুর পর জেলায় যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুন। এই আধুনিক বাস টার্মিনাল উদ্বোধনের ফলে একসাথে দেড়শো গাড়ি পার্কিং করা যাবে। এতে সড়কে কমবে ভোগান্তি, অন্যদিকে হ্রাস পাবে দুর্ঘটনা।
অনুষ্ঠান শেষে মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, শুধু মাদারীপুর জেলাতেই নয়, দেশব্যাপী যে উন্নয়ন কর্মকান্ড গত ১৫ বছরে হয়েছে, এটা দেখেই দেশের জনগন শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে। এই পৌর বাস টার্মিনাল উদ্বোধনের মধ্য গিয়ে জেলা আরো একধাপ এগিয়ে গেলো।

মাদারীপুরে ২৪ কোটি টাকার বাস টার্মিনাল উদ্বোধন

আপডেট সময় : ০৭:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩