২০ দিন বাড়লো ষষ্ঠ-অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের সময়
- আপডেট সময় : ০৬:৩৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ৩১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অষ্টম শ্রেণির নিবন্ধনও চলছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল উভয় শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধনের শেষ তারিখ। তবে এই সময়সীমা ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্চু ভূঁইয়া স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে শুক্রবার (১ ডিসেম্বর) সকালে বোর্ডের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বলা হয়েছে, ২০২৩ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। রেজিস্ট্রেশন কার্যক্রমের বিলম্ব ফি ছাড়াই সময়সীমা ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
বাদপড়া শিক্ষার্থীদের এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






















