ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

রাসেল ঝড়ে শেষ বলে জিতলো কোলকাতা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ব্যাটিং ঝড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৩ম ম্যাচে কোলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।
গতরাতে কোলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক শিখর ধাওয়ানের হাফ-সেঞ্চুরির সাথে অন্যান্য ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব।
৯টি চার ও ১টি ছক্কায় ৪৭ বলে ৫৭ রান করেন ধাওয়ান। আইপিএলের তৃতীয় ব্যাটার হিসেবে ৫০টি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলার নজির গড়েছেন তিনি। এছাড়া শাহরুখ খান ৮ বলে অপরাজিত ২১, জিতেশ শর্মা ১৮ বলে ২১, ঋষি ধাওয়ান ১১ বলে ১৯ ও হারপ্রিত ব্রার ৯ বলে অপরাজিত ১৭ রান করেন। কোলকাতার স্পিনার বরুণ চক্রবর্তী ৩ উইকেট নেন।
১৮০ রানের জবাবে অধিনায়ক নিতিশ রানার হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে ছিলো কোলকাতা। ৬টি চার ও ১টি ছক্কায় ৩৮ বলে ৫১ রানে আউট হন রানা। তার বিদায়ের সময় জয়ের জন্য ২৮ বলে ৫৬ রান দরকার ছিলো কোলকাতার।
পঞ্চম উইকেটে ২৬ বলে ৫৪ রান তুলে কোলকাতাকে জয়ের কাছে নিয়ে যান রাসেল ও রিঙ্কু সিং। জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন রাসেল। শেষ বলে ২ রানের প্রয়োজনে চার মেরে কোলকাতার জয় নিশ্চিত করেন রিঙ্কু। ৩টি করে চার-ছক্কায় ২৩ বলে ৪২ রান করেন রাসেল। ১০ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২১ রান নিয়ে মাঠ ছাড়েন রিঙ্কু। ম্যাচ সেরা হন রাসেল।
১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে সপ্তম স্থানে আছে পাঞ্জাব।

রাসেল ঝড়ে শেষ বলে জিতলো কোলকাতা

আপডেট সময় : ০৩:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩