ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৪৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, আবারও সি-সিরিজ স্মার্টফোনের লাইনআপে ব্যাটারি পারফরম্যান্সে যুগান্তকারী পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। রিয়েলমি সবসময়ই দীর্ঘস্থায়ী স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুঞ্জন রয়েছে, এই প্রতিশ্রুতি থেকেই তাদের আসন্ন ডিভাইসে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিত করার পাশাপাশি, এটি ব্যবহারকারীদের ব্যাটারি ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্মার্টফোনের ওপর নির্ভরশীল থাকা ব্যবহারকারীদের কথা চিন্তা করে আসন্ন এই সি-সিরিজ ডিভাইসটি তৈরি করা হয়েছে। ডিভাইসটি প্রতিদিনের কাজ, পড়াশোনা, ভ্রমণ, বিনোদন ও গেমিংয়ের ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দিবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স ছাড়াও, স্মার্টফোনটিতে আলট্রা স্মুথ ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহার কারীদের সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, কন্টেন্ট স্ট্রিমিং বা দ্রুতগতির মোবাইল গেমস উপভোগ করার ক্ষেত্রে প্রাণবন্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে। শক্তিশালী এই ব্যাটারির সাথে তালমেলাতে ডিভাইসটিতে ৪৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সুবিধা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা ব্যবহারকারীদের দ্রুততম সময়ে চার্জ করে প্রতিদিনের কাজ চালিয়ে নেওয়ার সুযোগ দেবে। পাশাপাশি, ডিভাইসটিতে এই সেগমেন্টের সবচেয়ে টেকসই ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। সাত বছর পর্যন্ত ব্যবহার করার পরও ডিভাইসটিতে ৮০ শতাংশের বেশি ব্যাটারি হেলথ থাকবে, যা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদী মানসিক প্রশান্তি নিশ্চিত করবে।
প্রতিদিনের কাজ সম্পন্ন করার জন্য তৈরি এই স্মার্টফোনে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নির্ভরযোগ্য স্থায়িত্বের পাশাপাশি, এতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স রেটিং ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে, যা হঠাৎ হাত থেকে পড়ে যাওয়ার কারণে ক্ষয়ক্ষতি, পানির ছিটা ও প্রতিদিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও রিয়েলমির আসন্ন উন্মোচনকে ঘিরে ব্যবহারকারীদের মাঝে উদ্দীপনা ক্রমশ বাড়ছে।

ট্যাগস :

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬