ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

জাবির সকল রুটের বাস নিয়মিত চালু করার দাবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ২৪১ বার পঠিত

জাবি প্রতিনিধি :
চলমান অবরোধের জন্য বাস পরিষেবা সংক্ষিপ্ত করায় ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র ইউনিয়ন সংসদ এবং অতিসত্বর নিয়মিত সকল রুটের বাস চালু করার দাবি জানিয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয় স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সারাদেশে চলমান অবরোধের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষা চললেও ঢাকা এবং আশেপাশের এলাকা থেকে শিক্ষার্থী পরিবহনের বিভিন্ন রুটের বাস সীমিত ও বন্ধ রেখেছে প্রশাসন। ফলে সীমাহীন ভোগান্তি পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

যৌথ বিবৃতিতে আরো বলা হয়, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা উপেক্ষা করে প্রশাসন শিক্ষার্থীদের নিয়মিত বাস সংক্ষিপ্ত ও বাতিল করে চরম সংকট তৈরি করেছে। নিয়মিত শিডিউলের বাস না থাকায় অবরোধের মধ্যে শিক্ষার্থীদের ঝুঁকি ও চরম ভোগান্তি মাথায় নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে। অবরোধে বিশ্ববিদ্যালয়ের বাসের ক্ষতি হওয়ার আশঙ্কার কারণ দেখিয়ে, শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে ফেলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বার্থান্বেষী চরিত্রের বহিঃপ্রকাশ।
বিবৃতিতে শিক্ষার্থীদের ভোগান্তির অবসানে হুশিয়ারি ব্যক্ত করে নেতৃবৃন্দ আরোও বলেন, অবিলম্বে নিয়মিত সকল রুটের বাস চালু করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে এই সংকট নিরসন না করলে শিক্ষার্থীদের সাথে নিয়ে সকল অব্যবস্থাপনা গুড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জাবির সকল রুটের বাস নিয়মিত চালু করার দাবি

আপডেট সময় : ০৭:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩