ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

জাবিতে আগামীকাল অনুষ্ঠিত হবে বিতর্ক কর্মশালা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৪ বার পঠিত

জাবি সংবাদদাতা :

‘নবকুঁড়ি তব প্রাঙ্গণে, প্রাণোচ্ছল প্রভাত সায়াহ্নে’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) উদ্যোগে আগামীকাল নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

আজ বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কর্মশালায় দক্ষ ও জনপ্রিয় প্রশিক্ষকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বিতর্ক ও পাবলিক স্পিকিং সম্পর্কে ধারণা, বিতর্ক করার প্রয়োজনীয়তা এবং বিতর্কের মাধ্যমে চিন্তাশীল ও যুক্তিবাদী নাগরিক হয়ে ওঠার বিষয়ে ধারণা দেওয়া হবে। এছাড়া এবার প্রদর্শনী হিসেবে ছাত্র-শিক্ষক বিতর্ক ও কনসার্টের আয়োজন করা হয়েছে।

কর্মশালায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহ-সমন্বয়ক ও সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিক এবং টেন মিনিট স্কুলের সহকারী ব্যবস্থাপক ফারহান সাকিব প্রশিক্ষক হিসেবে থাকবেন। এছাড়া স্থপতি, অভিনেত্রী ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক অপি করিম এবং গায়িকা ও অভিনেত্রী শম্পা রেজা অতিথি বক্তা হিসেবে থাকবেন।

সংগঠনটির সভাপতি তাপসী দে প্রাপ্তি বলেন, ‘জেইউডিও প্রতিষ্ঠার শুরু থেকেই যুক্তিবাদী ও মননশীল মানুষ গঠনে বদ্ধপরিকর। জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেও সারাবছর নানা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় বিতর্ক কর্মশালা আয়োজন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ খান রাইয়ান ও আয়োজনের আহ্বায়ক ইবনে মোহাম্মদ আল বিরুনী রাজন প্রমুখ।

জাবিতে আগামীকাল অনুষ্ঠিত হবে বিতর্ক কর্মশালা

আপডেট সময় : ০৭:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪