চার দিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে
- আপডেট সময় : ০৭:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৯ হাজার ৪৬১ জন মারা গেছেন। এদিন নতুন করে ১২১ জনকে শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ২৫২ জন।
রোববার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১,৭৪৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মোট ১,৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার ৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে গত ২৪ ঘণ্টায় উপসর্গহীন রোগীসহ ১৪৬ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ আট হাজার ২০০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তকরণের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তকরণের হার ১৩.২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।






















