ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১৫১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ২৮০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (১৯ মে) একদিনেই উপত্যকাটিতে ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আর আহতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। শনিবার (১৭ মে) থেকে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ইসরায়েলি হামলায় এত প্রাণহানির খবর পাওয়া গেল। এদিকে, সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে একটি হাসপাতাল অবরোধ করে রেখেছে। বেইত লাহিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালের রোগী, চিকিৎসা কর্মী এবং সেবা সামগ্রীর সরবরাহে বাধা দেওয়া হয়েছে। এই সপ্তাহে গাজায় কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক বিমান হামলাও দেখা গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা উত্তর গাজার সন্ত্রাসী অবকাঠামোগত স্থানগুলোর বিরুদ্ধে লড়াই করছে, যার মধ্যে ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছাকাছি এলাকাও রয়েছে।উত্তর গাজার আল-আওদা বেসরকারি হাসপাতালের পরিচালক মোহাম্মদ সালহা জানান, ইন্দোনেশিয়ান হাসপাতাল বন্ধ করে দেওয়া হলে চিকিৎসা সেবার ওপর প্রভাব পড়বে। আল-আওদা অক্সিজেনের মজুদ ও নিবিড় পরিচর্যা ইউনিটের জন্য ইন্দোনেশিয়ান হাসপাতালের ওপর নির্ভরশীল ছিলেন।এছাড়া খান ইউনিসের দুটি বৃহত্তম হাসপাতাল নাসের মেডিকেল কমপ্লেক্স ও ইউরোপীয় হাসপাতাল ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে ইউরোপীয় হাসপাতালটির নিচে একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের অভিযোগ করেছে।

ট্যাগস :

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১৫১

আপডেট সময় : ০২:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫