ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সমাজ ও পরিবারের শান্তি রক্ষা করতে হলে সবার আগে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এমপি শ্যামল Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী  Logo বহিষ্কৃত এমপি নজরুলকে ঘিরে নতুন অভিযোগ, বাড়ছে রাজনৈতিক বিতর্ক Logo এবার দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক Logo ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন  Logo কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী Logo ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর Logo টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনা নিহত প্রবাসী স্বামী, স্ত্রী সুমার অবস্থা আশঙ্কাজনক Logo ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার চালান ধ্বংস

গণহত্যা দিবসের রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৩৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানবজাতির ইতিহাসে একটি কলঙ্কিত গণহত্যার দিন। গণহত্যা দিবসের রাতে দেশ এক মিনিটের জন্য অন্ধকারে থাকবে।১৯৭১ সালের ২৫ মার্চে কালরাতের স্মরণে আজ রাত ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালিত হবে। তবে, কেপিআই এবং জরুরী স্থাপনাগুলি এই কর্মসূচি থেকে মুক্ত থাকবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গণহত্যা দিবসের আলোচনা সভা শুরু হয়। সারাদেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ মার্চ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার দুর্লভ ছবি ও তথ্যচিত্র প্রচার করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় যোহর বা সুবিধাজনক সময়ে এদিন সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে একই ধরনের কর্মসূচি পালন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গণহত্যা দিবসের রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

আপডেট সময় : ০১:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩