ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান

কুবিতে শেখ কামাল আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২৪৬ বার পঠিত
ডেস্ক রিপোর্ট :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শেখ কামাল কাপ আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে৷ রোববার (২৬ নভেম্বর)  বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন আইন বিভাগ এবং প্রত্নতত্ত্ব বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহবায়ক (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
এসময় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। ভলিবল টুর্নামেন্ট আয়োজন করার উদ্দেশ্যে হল আমরা লেখাপড়া, গবেষণার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে চাই। খেলাধুলার উন্নয়নে আমরা বিভিন্ন উদ্যােগ গ্রহণ করেছি। ছেলেদের পাশাপাশি মেয়েরাও খেলাধুলায় এগিয়ে আসছে। এই ভলিবল প্রতিযোগিতায়ও মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এছাড়া খেলাধুলায় বাজেট বৃদ্ধি ছাড়াও এবার ভাইস চ্যান্সেলর স্কলারশিপ পাচ্ছে খেলোয়াড়রা। আমাদের এমন আয়োজনের উদ্দেশ্য হলো আমরা যেন আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট আয়োজন করতে পারি। আশা করছি এই বছর আমরা আন্তঃবিশ্ববিদ্যালয়ে হকি টুর্নামেন্ট আয়োজন করব।
তিনি আরও বলেন, আমরা এই কষ্টের আউটকাম দেখতে চাই। আমরা চাই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় দুই একটা ইভেন্টে চ্যাম্পিয়ন হতে৷
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, শেখ কামাল কাপ আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৩ এ ছাত্রদের ১৬ টি এবং ছাত্রীদের ১২টি বিভাগ অংশগ্রহণ করছে।

কুবিতে শেখ কামাল আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু 

আপডেট সময় : ০৫:২৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩