ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান

এবছরও শরীয়তপুরে সেরা মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ৩৩৭ বার পঠিত

শাহরিয়ার আহমেদ রিয়াজ, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরাবরের মত এবছরও শরীয়তপুরে পাশের হার সবচেয়ে বেশি মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে। প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠালগ্ন সময় থেকেই ফলাফল, ক্রীড়া, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মজিদ-জরিনা কলেজটির পাশের হার এবছর শতকরা ৯৭.১৭ ভাগ।

রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজটি থেকে অংশ নেওয়া ৫৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৫১৫ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। জিপিএ-৫ তুলনামূলক এবছর কম হলেও জেলায় এটিই সর্বোচ্চ জিপিএ-৫ সংখ্যা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরীয়তপুর থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কলেজ সমূহের মধ্যে জেলা শহরের সরকারি কলেজে পাশের হার শতকরা ৪৬.৯৭ ভাগ, জেলা শহরের সরকারি মহিলা কলেজে পাশের হার ৩৯.৬৯ ভাগ, নড়িয়া কলেজে ৫০.৫২ ভাগ, গোসাইরহাট কলেজে ৫৮.৩২ ভাগ, জাজিরা বিকে নগর কলেজে ৯০.৮৫ ভাগ, সরকারি আব্দুর রাজ্জাক কলেজে ৮১.৯৬ ভাগ ও সখিপুরের হাজী শরীয়তুল্লাহ কলেজে ৬৭.৩২ ভাগ।

এসব কলেজের মধ্যে জেলা সরকারি কলেজে ১০ টি, নড়িয়া কলেজে ৬ টি, বিকে নগর কলেজে ৫ টি, গোসাইরহাট কলেজে ২ টি, সরকারি আব্দুর রাজ্জাক কলেজে ১০ টি, হাজী শরীয়তুল্লাহ কলেজে ১০ টি জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা।

মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সফলতার মূল নিয়ামক। এবছর আমাদের কাঙ্খিত জিপিএ-৫ না আসলেও ভবিষ্যতে আমরা সাফল্যের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

এবছরও শরীয়তপুরে সেরা মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

আপডেট সময় : ০৬:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩