ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোচনার মাধ্যমে ৭ কলেজ শিক্ষার্থীদের সমস্যার সমাধান হতে পারে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৭৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের চলমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন।উপদেষ্টা বলেন, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কোনো কিছুরই সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে আমাদের এগুলো মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করবো, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সঙ্গে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটার সমাধান হয়, ওইদিকে যেতে হবে। তিনি বলেন, যদি কোনো কিছু হয় রাস্তা ব্লক না করে তাদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে এসব জায়গায় যদি প্রতিবাদ করে সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়ে।গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার দুপুরে জাতীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে আগামী চার ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদের পদত্যাগ ও ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৭ কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

ট্যাগস :

স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোচনার মাধ্যমে ৭ কলেজ শিক্ষার্থীদের সমস্যার সমাধান হতে পারে

আপডেট সময় : ০২:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫