ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আয়ের দিক থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করছে ফেসবুক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মন্দার পর আবারও আয়ের দিক থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ফেসবুক। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মূল কোম্পানি মেটার আয় তিন শতাংশ বেড়েছে।
সংস্থাটি বলেছে যে গড়ে তিন বিলিয়নেরও বেশি মানুষ গত মাসে প্রতিদিন কমপক্ষে একটি অ্যাপ ব্যবহার করেছে, যা গত বছরের মার্চ থেকে পাঁচ শতাংশ বেশি।

এছাড়া কোম্পানিটির শেয়ার বেড়েছে ১০ শতাংশের বেশি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি খরচ কমাতে নানা পদক্ষেপ নিয়েছেন। টিকটকের প্রতিযোগিতা, অ্যাপলের গোপনীয়তা পরিবর্তন এবং বিজ্ঞাপন হ্রাসের কারণে গত বছর কোম্পানিটির আয় কমেছে। মেটা মার্চ শেষ প্রান্তিকে $২৮.৬ বিলিয়ন আয়ের কথা জানিয়েছে। একই সময়ে মুনাফা হয়েছে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।

এদিকে বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপন সীমিত করা হয়েছে। বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এইচটিটিপুল জানিয়েছে, তারা সাময়িকভাবে সেবা দিতে পারছে না। কারণ মেটা প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য তাদের বিজ্ঞাপনের স্থান সীমিত করেছে।

গ্রাহকদের কাছে পাঠানো এক চিঠিতে এইচটিটিপুল বলেছে, বিশ্ববাজারে ডলার সংকট এবং রেমিট্যান্স সংক্রান্ত নানা জটিলতার কারণে তারা আপাতত বিজ্ঞাপন গ্রহণ বন্ধ করে দিয়েছে।

আয়ের দিক থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করছে ফেসবুক

আপডেট সময় : ০৪:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩