ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের Logo রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

সিটি ব্যাংক লিমিটেডের সঙ্গে হাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সিটি ব্যাংক লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে নতুন গবেষণা ইউনিট নির্মাণের জন্য সিটি ব্যাংক এক কোটি টাকার প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করবে। ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হাবিপ্রবি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের (আইআরটি) পরিচালক অধ্যাপক ড. এস.এম. হারুন-অর-রশীদ। এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন।

এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, হাবিব্রাবির আণবিক জীববিজ্ঞান ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইয়াছিন প্রধান, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মাহবুবুর রহমান, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মাহমুদ গণি, প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন শাহরিয়ার জামিল খান।

জানা গেছে, উচ্চ শিক্ষায় কৃষি গবেষণার সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় গবেষণাগারে এই নতুন ইউনিট স্থাপন করা হচ্ছে।

সিটি ব্যাংক লিমিটেডের সঙ্গে হাবিপ্রবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় : ০৫:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩