ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা

রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৫৯ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল, জাল দলিল, কবরস্থানের জমিতে অবৈধ খুঁটি পোতা ও পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন হাচেনুর বেগম।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা মোসাঃ হাচেনুর বেগম। তিনি আঃ আজিজ হাওলাদারের মেয়ে।

লিখিত বক্তব্যে হাচেনুর বেগম বলেন, রাজাপুর মৌজার জে এল ৪৭ নং মৌজায় আমার পিতা ওয়ারিশ সূত্রে ও দলিল মূলে জমির মালিক। আমার পিতা অসুস্থ হওয়ার সুযোগে একই এলাকার কবির খান, আলাম ও কালাম আমাদের জমি বেআইনিভাবে দখলের চেষ্টা করছে।
তিনি অভিযোগ করে বলেন, তারা আমাদের জমিতে খুঁটি পুঁতে ঘর ও গাছ লাগানোর চেষ্টা করছে একই জমিতে আমাদের কবরস্থান ও রয়েছে। তাদের বাধা দিলে আমাদের বোনদের সাথে রাস্তায় অশ্লীল আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এমনকি তাদের জমির উপর দিয়ে আমাদের প্রয়োজনীয় বিদ্যুৎ লাইনের সংযোগ ছিলো সেই সংযোগ তারা বিচ্ছিন্ন করে দিয়েছে যার ফলে আমার অসুস্থ বাবাকে থেরাপি দিতে পারছিনা।

হাচেনুর বেগমের অভিযোগ, আমার পিতার নামের আসল দলিল জাল-জালিয়াতি করে সুজনের পিতা আঃ খালেক অন্য ব্যক্তির কাছে জমি বিক্রি করেছে।
তিনি জানান, এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি। আমার কোনো বড় ভাই নেই। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে ৪ দফা দাবি জানিয়েছেন হাচেনুর বেগম দাবিগুলো নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, বিরোধপূর্ণ জমিতে সকল প্রকার দখল ও নির্মাণকাজ বন্ধ করা, পরিবারের নিরাপত্ত নিশ্চিত করাসহ
হয়রানি ও দখল চেষ্টা বন্ধে প্রশাসনের নজরদারি কাম্য করেন তিনি।

ট্যাগস :

রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের

আপডেট সময় : ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬