সংখ্যানুপাতিক নির্বাচনে বিভক্তির সম্ভাবনা-তারেক রহমান
- আপডেট সময় : ০২:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৩৮৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। বুধবার।। ০২.০৭.২০২৫
সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশে জাতীয় ঐক্যের পরিবর্তে বিভক্তি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখার জন্য সব রাজনৈতিক নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।তিনি সতর্ক করেন, এই ব্যবস্থার আড়ালে “পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি” পুনর্বাসিত হওয়ার পথ খুলে যেতে পারে। তাই সকল রাজনৈতিক দলকে ভাবনার আহ্বান জানান তিনি।আলোচনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক বলেন, ‘গুম-খুন, অপহরণ, মামলা, হামলা, জেল—কিছুই আমাদের আন্দোলন থেকে বিরত রাখতে পারেনি।’
তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ নির্বাচন চায়্। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে। সুতরাং সময় এসেছে তাদের সে সুযোগ দেয়ার।






















