ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

রাজধানীর খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর খিলগাঁওয়ের নবীনবাগের একটি বাসা থেকে লামিয়া আক্তার অর্পিতা (২৩) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক সোনিয়া আক্তার জানান, খবর পেয়ে আমরা খিলগাঁওয়ের নবীনবাগ এলাকার একটি বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি, লামিয়া আক্তার অর্পিতা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে সাইফ নামের এক ছেলের প্রেমে পড়ে এবং এক বছর আগে বিয়ে করে। বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ নেই বলে আমরা জানতে পেরেছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অর্পিতার বোন মনসুরা আক্তার বলেন, এক বছর আগে আমার বোন সাইফ নামের এক ছেলের সাথে প্রেম করে বিয়ে করে। তারপর থেকে আমাদের খুব একটা যোগাযোগ হয়নি। অর্পিতার স্বামী গতরাতে আমাকে ফোন করে বলল তোমার বোন দরজা খুলছে না। বাসায় গিয়ে জানালা দিয়ে দেখি সিলিং ফ্যানের পর্দা ও গলায় ফাঁস দিয়ে বাঁধা। আমরা পুলিশকে খবর দিলে রাত আড়াইটার দিকে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রাজধানীর খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩