ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

যে ভোটকেন্দ্রে প্রথম শেষ হলো ভোটগ্রহণ, কে কত ভোট পেলেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১৮৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

কয়েক দশকের ঐতিহ্য অনুসরণ করে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ গ্রামে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ভোটগ্রহণ হয়েছে। এখানে নিবন্ধিত ভোটারের সংখ্যা মাত্র ৬ জন, যাদের মধ্যে ৩ জন ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে আর ৩ জনের ভোট পড়েছে কমলা হ্যারিসের পক্ষে। অর্থাৎ প্রথম ভোটকেন্দ্রে টাই করেছেন উভয় প্রার্থী।

নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন মতে, কোনো আসনে অধিবাসীর সংখ্যা ১০০ জনের কম হলে, তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারে। সব নিবন্ধিত ভোটার তাদের নাগরিক দায়িত্ব পালন শেষ করলে ভোটগ্রহণ বন্ধ হয়। তাৎক্ষণিকভাবে গণনাও শেষ করে ফেলা হয়।

২০২০ সালে ডিক্সভিল নচের সব বাসিন্দা জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। তিনিই এই গ্রামের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সবার ভোট পেয়েছিলেন। ১৯৬০ থেকে সেখানে এই মাঝরাতের ভোট শুরু হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ছোট এই গ্রামেও কমলা-ট্রাম্পের এমন ফলাফল জানান দিচ্ছে যে বৃহত্তর পরিসরে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

ট্যাগস :

যে ভোটকেন্দ্রে প্রথম শেষ হলো ভোটগ্রহণ, কে কত ভোট পেলেন

আপডেট সময় : ০৩:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪