ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo ডিমলা খাদ্য গুদামের দুই কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন বস্তা বিক্রি ও ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ! Logo ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র -পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন 

প্রশিক্ষণ শেষে ভাতা পেলেন হবিগঞ্জের ৯৫ তরুণ-তরুণী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১৯৪ বার পঠিত

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে তিনটি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৯৫ জন তরুণ-তরুণীর মধ্যে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুর ১২টায় অধিদপ্তরটির হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ভাতা ও সনদপত্র বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এবং সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম আবদুল্লাহ ভূঞা।

প্রশিক্ষণার্থীদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং ট্রেডে ৩০ জনকে ৩ লাখ ৩৪ হাজার ৩০০ টাকা, ইলেকট্রনিক ট্রেডের ৩০ জনকে ৩ লাখ ৩৬ হাজার ১০০ টাকা ও পোশাক তৈরি ট্রেডের ৩৫ জনকে ২ লাখ ১২ হাজার টাকা ভাতা দেওয়া হয়। তাদের সবাইকে সনদপত্র দেওয়া হয়েছে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবদের যুব শক্তিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে তাদের হরেক রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তরুণ-তরুণীদের স্বাবলম্বী হতে হবে।’

প্রশিক্ষণ শেষে ভাতা পেলেন হবিগঞ্জের ৯৫ তরুণ-তরুণী

আপডেট সময় : ০৬:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩