ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৮:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২৪ বার পঠিত

মোঃ শাকিল হোসাইন, ধামরাই ( ঢাকা ) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের দেপাশাই পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দেপাশাই চ্যাম্পিয়ন লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্টে সোমভাগ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মোতালেব, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: আরিফুর রহমান আরজু, ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ ও আব্দুল হক, ধামরাই প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুর রউফ, মো: ওয়াসিম হোসেন, ও মোঃ নাজমুল হাসান। ফুটবল টুর্নামেন্টের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন মো: ফয়জুল্লাহ, মো: জাহাঙ্গীর, মো: হাবিবুর, মো: শাহিন, মো: নাহিদ ও মো: সফিউল্লাহ সহ আরো অনেকেই। খেলাটি সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ আলী আকবর। ফুটবল ফাইনাল টুর্নামেন্টে দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাব কে ২- ০ গোলে পরাজিত করেন দেপাশাই পল্লী উন্নয়ন সংঘ।





















