ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা

গুচ্ছ নয়, নিজস্ব পদ্ধতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২৫০ বার পঠিত

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:
মান রক্ষা ও স্বকীয়তা ফিরিয়ে আনতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করতে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। নিজস্ব পদ্ধতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে ভর্তি কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ৬৫তম একাডেমিক কাউন্সিলে (বিশেষ) এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম মো. লুৎফর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এর আগে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের (৬৪তম) সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা গ্রহণে তারা কাজ করবেন।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘কেন্দ্রীয় ভর্তি কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহ্বায়ক ও রেজিস্ট্রারকে সদস্য সচিব করা হয়েছে। কোষাধ্যক্ষ, অনুষদের ডিনরা সদস্য হিসেবে থাকবেন। ইউনিট ভিত্তিক ভর্তি কমিটিতে অনুষদগুলোর ডিনকে আহ্বায়ক ও পরবর্তী ডিন যিনি হবেন তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিটভুক্ত বিভাগের চেয়ারম্যানরা ইউনিট ভিত্তিক ভর্তি কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।’
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য ভর্তি কমিটি কাজ করবেন। বিভাগগুলোর কাছ থেকে ভর্তির চাহিদা নিয়ে দ্রুতই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল, এদিন বিকেলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারে কি না সেই বিষয়েও আলোচনা হয়েছে। সেদিন না হলেও কাছাকাছি দ্রুত সময়ের মধ্যেই আয়োজনের চেষ্টা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। চূড়ান্ত করে রেজিস্ট্রার বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেবেন।’
এর আগে গত ১৫ মার্চ বিশেষ একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য দ্রুত কার্যক্রম শুরু করার জন্য উপাচার্য বরাবর চিঠিও দিয়েছিল। ২৯ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে গুচ্ছপদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় ফিরে আসার জন্য চার দিনের আল্টিমেটাম দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
৩ এপ্রিল ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির দাবিতে মানববন্ধন ও উপাচার্যের কক্ষে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।

গুচ্ছ নয়, নিজস্ব পদ্ধতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৫:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩