ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

কোনো শিক্ষক বা শিক্ষার্থী বুলিং ও র‌্যাগিংয়ে জড়ালে শাস্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২৫২ বার পঠিত

নিজস্বক প্রতিনিধি:
শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত কোনো শিক্ষক-শিক্ষার্থীকে শাস্তি দিতে নীতিমালা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলায়মান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নীতির নাম হবে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ-সংক্রান্ত নীতিমালা-২০২৩’। প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন থেকে পাঁচ সদস্য বিশিষ্ট বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। কোনো শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী বা ব্যবস্থাপনা বোর্ডের সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে র‌্যাগিং বা বুলিংয়ে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি হবে। যেখানে প্রযোজ্য, র‌্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিংকে উৎসাহিত করে এমন কোনো কার্যক্রম/সমাবেশ/ইভেন্ট করা যাবে না। যেসব স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিংয়ের ঝুঁকি রয়েছে, সেখানে কর্তৃপক্ষ প্রয়োজনে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করবে।

শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ (আবাসিক হলসহ) তাদের নিজ নিজ এখতিয়ারে বুলিং এবং র‌্যাগিংয়ের ঘটনাগুলি উচ্চ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবে; অন্যথায় নিষ্ক্রিয়তার জন্য দায়ী থাকবে। কর্তৃপক্ষ বুলিং ও র‌্যাগিংয়ের উদাহরণ ও পরিণতি সম্পর্কে প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং প্রাঙ্গণে পোস্টারের মাধ্যমে প্রচারণা চালাবে।
এ ছাড়া সবাইকে সচেতন করতে শিক্ষাবর্ষের শুরুতে ‘বুলিং ও র‌্যাগিং প্রতিরোধ দিবস’ পালনসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

বুলিং ও র‌্যাগিংয়ের কুফল সম্পর্কিত সিনেমা, কার্টুন, টিভি সিরিজের প্রদর্শন, অনলাইনে দায়িত্বশীল আচরণের ব্যাপারে অনলাইন বিহেভিয়ার সম্পর্কিত কর্মশালা ইত্যাদিসহ সহপাঠ্যক্রমিক কর্মশালা আয়োজনের নিমিত্ত কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ নীতি কার্যকর হবে। ইতিমধ্যেই এই নীতিমালা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

কোনো শিক্ষক বা শিক্ষার্থী বুলিং ও র‌্যাগিংয়ে জড়ালে শাস্তি

আপডেট সময় : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩