ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান Logo নগরকান্দায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে তদন্তে পুলিশ Logo বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ Logo কুমিল্লায় শাহীন স্কুলের বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী Logo মনোহরদীতে খাল খনন শেষে প্রকল্পের অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

কুমিল্লায় শাহীন স্কুলের বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১০০ বার পঠিত
আলমগীর হোসেন  আলম, কুমিল্লা জেলা ব্যুরো চিফ :
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহীন স্কুলের কুমিল্লা জেলা শাখায় এক আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। পূর্ব বাগিচাগাঁও বড় মসজিদ সংলগ্ন শাহীন স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রঙিন সাজসজ্জায় সজ্জিত বিভিন্ন ফলের স্টলে শিক্ষার্থীরা নিজস্ব সৃজনশীলতায় দেশীয় ও মৌসুমি নানা ধরনের ফল আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। অভিভাবকদের উপচে পড়া উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ আয়োজনের সফল বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল স্যার, হুমায়ুন রশিদ স্যার, অজন্তা ম্যাম, সাদিয়া ম্যাম, কাজল ম্যামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও নিবেদিত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ কণ্ঠ-এর কুমিল্লা জেলা ব্যুরো চিফ আলমগীর হোসেন আলম। তিনি প্রতিটি স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন, শিক্ষার্থীদের উপস্থাপনা ও সৃজনশীলতার প্রশংসা করেন এবং তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী উৎসবটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। আনন্দ, উৎসাহ ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে সমাপ্ত হওয়া এই ফল উৎসব উপস্থিত সকলের কাছে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
ট্যাগস :

কুমিল্লায় শাহীন স্কুলের বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬