ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মনোহরদীতে খাল খনন শেষে প্রকল্পের অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও Logo সীমান্তে আবারও বিজিবির অভিযান, অর্ধ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ  Logo বিজয়নগরে লুডু খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত  Logo নৃশংসতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে; শিশু ধর্ষন সুবর্ণচর Logo সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি বিক্রি করে বিতর্কে ফরাসি ফুটবলার মেন্দি Logo শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ Logo ইরানে নতুন হামলার প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র? সিদ্ধান্ত আসতে পারে আজই Logo আসামের ভয়াবহ বন্যা: মৃত ৮২, প্রায় দুই লাখ মানুষ এখনো পানিবন্দি Logo ‎মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত আদর্শ ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান শাহীন

‎মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত আদর্শ ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান শাহীন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩১ বার পঠিত

‎‎মো: কাওসার, নোয়াখালী প্রতিনিধি
২ আগস্ট, ২০২৬
‎নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৮ নং বেগমগঞ্জ ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাইদুর রহমান শাহীন। এলাকায় সব ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেছেন, “এই ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কিংবা কিশোর গ্যাংয়ের সদস্যদের স্থান হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা হবে।”
‎চেয়ারম্যান জানান, বেগমগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো: বরকত উল্লাহ বুলুর দিকনির্দেশনাকে প্রাধান্য দিয়ে ইউনিয়নের সর্বত্র মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
‎মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধের বিষয়ে চেয়ারম্যান শাহীন বলেন, “সামাজিক সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে শুধু দমন-পীড়ন নয়, বরং খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।”
‎ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “মাদক ও সন্ত্রাস নির্মূলে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। কেউ মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম বা কিশোর গ্যাংয়ের তথ্য জানলে তা প্রশাসন কিংবা ইউনিয়ন পরিষদকে জানিয়ে সহযোগিতা করুন। তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে। জনগণের সহযোগিতায় ৮ নং বেগমগঞ্জ ইউনিয়নকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
‎এদিকে চেয়ারম্যানের এমন কঠোর ও ইতিবাচক অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের প্রত্যাশা, চেয়ারম্যানের এই ঘোষণা ও গৃহীত পদক্ষেপগুলো মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়িত হলে ৮ নং বেগমগঞ্জ ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে এবং সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে।

ট্যাগস :

‎মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত আদর্শ ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান শাহীন

আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬