ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ১৮৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। জেলা শহরের ইনডোর ব্যাডমিন্টন মাঠে দুইদিন ব্যাপি এ খেলা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার)।
বুধবার(১০মে) টুর্নামেন্টের প্রথম দিন খেলায় অংশগ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ১০টি দ্বৈত টিম। এতে চ্যাম্পিয়ন হয় জেলা গোয়েন্দা শাখার পুলিশ অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার ও কং মোঃ রাজু সরকারের দল এবং রানার্স আপ হয় টিআই(প্রশাসন) মোঃ গোলাম সায়োয়ার ও কং প্রলয় কুমারের দল।

টুর্নামেন্টের ২য় দিনে (বৃহস্পতিবার ১১ মে ) অনুষ্ঠিত হয় আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এদিন দুই গ্রুপে মোট ২০টি দ্বৈত টিম অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় এবি ব্যাডমিন্টন একাডেমি-৩ এর উজ্জ্বল ও অভি এবং রানার্স আপ হয় এবি ব্যাডমিন্টন-১ এর লাইজুল ও সৌরভ।

খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আবদুর রকিব। এসময় অনুষ্ঠানে চক্ষু বিশেষজ্ঞ ডা. আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আখতারুল ইসলাম, মো. তারেকুর রহমান (তারেক)সহ জেলা পুলিশের সদস্যরা ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৬:৩৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩