ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

টিভি চ্যানেল খুলবে বিসিবি, সম্প্রচার হবে টাইগারদের সকল খেলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৮১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সরাসরি টিভি পর্দায় দেখতে পারছে না বাংলাদেশের মানুষ। বাংলাদেশের কোনো টিভি চ্যানেল এই সিরিজের সম্প্রচারের দায়িত্ব নেয়নি। অবশেষে আইসিসি টিভির কল্যাণে অনলাইনে বিনামূল্যে দেখা যাচ্ছে খেলা। কিন্তু টিভির মতো সব ক্রিকেটপ্রেমীর কাছে তা সহজে পাওয়া যায় না।

শুধু এই প্রথম নয়, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রায় সব সিইরজের সম্প্রচারে সব সময়ই সমস্যা থাকে। টাইগারদের খেলা দেখা নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা সব সময়ই হতাশ। এবার দেশের বাইরে টাইগারদের সিরিজ সম্প্রচার নিয়ে ঝামেলা শেষ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজস্ব টিভি চ্যানেল খুলতে চায় বিসিবি, যে চ্যানেলে দেখা যাবে টাইগারদের সব ম্যাচ।

শুক্রবার (১২ মে) আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে বাংলাদেশকে দুর্দান্ত জয় এনে দেয়। ওই ম্যাচের আগে নিজের চ্যানেল খোলার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘এটা একবার বা দুইবার হয়েছে (টিভি চ্যানেলগুলোর বাংলাদেশের ম্যাচ নিয়ে অনাগ্রহ), আমরা তৃতীয়বারের জন্য অপেক্ষা করতে পারছি না। আমরা যে চাই তা না। তারা আগ্রহী না হলে অন্য কোনো উপায় না থাকলে বিসিবি থেকে চ্যানেলটি চালু করব। যেখানে আমাদের সব খেলা থাকবে, সব খেলা দেখানো হবে। আন্তর্জাতিক ম্যাচ থেকে ঘরোয়া লিগ- সবই।’

বিসিবি বস আরও বলেন, ‘সম্প্রচারের বিষয়টি সম্পূর্ণ আয়োজক (আর্গানাইজিং) বোর্ডের ওপর নির্ভর করে। আমরাও চাই বাংলাদেশের সমর্থকরা খেলা দেখুক। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আমাদের পক্ষ থেকে তেমন কিছু করার নেই। বাংলাদেশের একটি চ্যানেলকে টিভির স্বত্ব কিনতে হবে। যদি তারা না কিনে এবং বিনামূল্যে না দেখায়, তাহলে তো কিছু করার থাকে না।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের কাছে দুটি বিকল্প আছে। ইউটিউবে খেলা দেখানো বা নিজেদের টিভি চ্যানেল খোলা। আমরা এখন আবেদন করলে সবাই বলবে আমরা খেলা দেখাব। তবে চলমান সিরিজে তাদের কেউই আগ্রহ দেখায়নি।’

টিভি চ্যানেল খুলবে বিসিবি, সম্প্রচার হবে টাইগারদের সকল খেলা

আপডেট সময় : ০৩:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩