ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

গভীর নলকূপের পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আতঙ্কে এলাকাবাসী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ২৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের মোল্লারহাট পল্লী বিদ্যুতের সাব স্টেশন সংলগ্ন মো. মোফাজ্জেল হাওলাদারের নির্মানাধীন বাড়িতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছেন শ্রমিকরা। আজ সকাল থেকেই নলকূপ বসানোর সময় নয় শত ষাট ফুট নিচের পাইপ দিয়ে অনবরত এ গ্যাস বের হচ্ছ। বিষয়টি মুহুর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। একাধিক স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় গ্যাস থেকে আগুন ধরে তা ছড়িয়ে যেতে পারে এবং পাশের পল্লী বিদ্যুতের সাব স্টেশনটিও ঝুকিতে রয়েছে বলে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাড়ির মালিক মো. মোফাজ্জেল হাওলাদার বলেন, নলকূপে বসানোর এক পর্যায়ে নয়শত ষাট ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে অনবরত প্রাকৃতিক গ্যাস বের হয়। একই সাথে পানি ও বালুর উপচে পড়ছে। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অনবরত প্রাকৃতিক গ্যাসই বের হচ্ছে। গ্যাস বের হওয়ায় সেখানের সকল কাজ বন্ধ করে দেয়া হয়েছে। ওই স্থান থেকে সকলকে নিরাপদ দূরত্বে অবস্থান করার জন্য সতর্কতা জারি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতনদের জানানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা ছাড়া সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আনিসুর রহমান জানান, ‘ঘটনাস্থল পরির্দশন করে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেহ যেন ওই স্থানে আগুন না জ্বালায়। পাইপের বন্ডিং সঠিকভাবে না হলে মাঝে মাঝে এ রকম ঘটনা বিভিন্ন স্থানে ঘটে এবং এটি প্রাকৃতিক গ্যাস। তাই প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষন করা হচ্ছে। হয়তো থেমে যাবে।’

গভীর নলকূপের পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০৭:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩