ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

মাইলস্টোনে অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৩৯৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক।। মঙ্গলবার।। ২২.০৭.২৫।।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে তাদের গাড়ি ঘুরিয়ে ফের কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে কলেজের বাইরে শত শত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। তারা উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানান। এর আগে, বেলা সাড়ে ১০টার দিকে কলেজের ভেতরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক। সরকার প্রতিটি দাবি মেনে নেবে। তবে আশ্বাসের পরও বিক্ষোভ থামেনি। সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল। উপদেষ্টারা শিক্ষকদের সঙ্গে একটি কনফারেন্স কক্ষে কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।

প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকেল সোয়া ৩টার দিকে সেখান থেকে পুলিশের পাহারায় বের হওয়ার চেষ্টা করে আবারও ব্যর্থ হন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। এসময় তাদের গাড়িবহর শিক্ষার্থীদের বাধার মুখে ফের মাইলস্টোন কলেজে ফিরে যায়।

গতকাল সোমবার বিমান বিধ্বস্তে ব্যাপক হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোন কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান দুই উপদেষ্টা ও প্রেস সচিব। এসময় তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এর আগে সকালে শিক্ষার্থীরা ৬ দফা দাবি ঘোষণা করে আন্দোলনে নামেন।

গতকাল সোমবার বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

ট্যাগস :

মাইলস্টোনে অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব

আপডেট সময় : ০৭:৫০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫