ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

সামান্য বৃষ্টিতেই বেহাল দশায় জাবির গ্রন্থাগার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২৪৯ বার পঠিত

ইউসুফ জামিল, জাবি প্রতিনিধি :
সামান্য বৃষ্টি হলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের ছাদ চুইয়ে পানি পড়ে। সম্প্রতি লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কখনও ঝিরিঝিরি আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার দরুন গ্রন্থাগার শিক্ষার্থীদের ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মাসের পর মাস ধরে এমন সমস্যা চললেও গ্রন্থাগার কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সরেজমিন দেখা যায়, দোতলার ফ্লোরে পানি জমে স্যাঁতস্যাঁতে পরিবেশ বিরাজ করছে। তিনতলা বিশিষ্ট কেন্দ্রীয় গ্রন্থাগারের ছাদ চুইয়ে সরাসরি দোতলায় পানি পড়ে। ফলে লাইব্রেরি ব্যবহারের অনুপযুক্ত হয়ে উঠেছে অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলছেন, মাসের পর মাস ধরে এ সমস্যা থাকলেও গ্রন্থাগার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

গ্রন্থাগারে নিয়মিত আসা শিক্ষার্থী রসায়ন বিভাগের নাভিদ মাহমুদ বলেন, ইতোমধ্যে কয়েকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা কথা কানেই নিচ্ছেন না। লাইব্রেরির কর্মকর্তা কিংবা কর্মচারীদের পুরো লাইব্রেরিতে কি হচ্ছে সে বিষয়ে তারা অবগত না। যতদূর জানি, তাদের কাজের দায়িত্ব ভাগ করে দেয়া আছে, তবুও সমস্যার সমাধান হচ্ছে না। ছোট ছোট কাজ করতেও তারা গড়িমসি করেন। শিক্ষার্থীদের জন্যই লাইব্রেরি আর শিক্ষার্থীদের সার্ভিস দেয়ার জন্যই তারা নিয়োজিত; অথচ এসবে তাদের ভ্রূক্ষেপ নেই।

গ্রন্থাগারের নিয়মিত আরেক শিক্ষার্থী ইতিহাস বিভাগের এনামুল হক বলেন, ছাদ চুইয়ে পানি পড়ার সমস্যা লাইব্রেরিতে নতুন না। এই সমস্যার জন্য কয়েকটি ডেস্কের সমস্যা হচ্ছে। আবার পানি পড়ার শব্দে পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে। অতি দ্রুত ছাদ চুইয়ে পলেস্তারা-পানি কিংবা ওয়াশরুম সমস্যার সমাধানের দাবি জানান গ্রন্থাগারে নিয়মিত পড়তে আসা শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক অধ্যাপক শামীম কায়সার বলেন, ‘বিষয়টি আমি আজই লাইব্রেরিতে গিয়ে পর্যবেক্ষণ করে এসেছি। এটা নিয়ে ইতোমধ্যে ট্রেজারারসহ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ফান্ডের ব্যাপারে তিনি আমাকে অভয় দিয়েছেন। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল থেকেই এটা সংস্কারের কাজ শুরু করা হবে।’

সামান্য বৃষ্টিতেই বেহাল দশায় জাবির গ্রন্থাগার

আপডেট সময় : ০৭:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩