চাঁদপুরে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৬:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১৫৮ বার পঠিত

সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি:
“সমবায় করেছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যে চাঁদপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গতকাল দুপুরে সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান প্রধান অতিথির বক্তব্য বলেন, আমাদের এই দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে এবং তা বাস্তবায়ন করতে হলে সমবায় হচ্ছে একটি অন্যতম মাধ্যম।
আর এই সমবায়ের অনেকেই ঋণ নিয়ে উপকৃত হচ্ছেন অনেক বেকার যুবকরা ও স্বাবলম্বী হচ্ছে। আর এই ঋণ দেয়া নেয়া নিয়েও অনেক সময় সমবায়দের অনেক সমস্যায় পড়তে হয়। এখানে ঋন নিয়ে অনেকেই উধাও হয়ে যায়। সে সমস্যা গুলো নিজেরাই মিটাতে চেষ্টা করবেন। কারন আদালতে যাওয়া ভালো কাজ নয়। তবে সমবায় সমিতির সুদের হার কমানোর জন্য সমিতির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, জেলা সমবায় অফিসার মজিবুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার শওকত জামিল সৈকতসহ বিভিন্ন সমবায় সমিতির ব্যক্তিবর্গ।
জেলার শ্রেষ্ঠ চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





















