ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা সভা Logo বড়ইয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

বড়ইয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৪৮ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাকসুদা আক্তার, বড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ ফারুক, দুবাই যুবদলের সভাপতি মাহমুদুল হাসান ফেরদৌস, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এ এম আলী হায়দার নাফিজসহ বড়ইয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

বড়ইয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ইউনিয়নটি আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।

ট্যাগস :

বড়ইয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০৪:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬