ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

৭ মাস পর আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৪৬২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সাত মাস বিরতির পর অবশেষে জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলোম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে গতকাল সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন বিশ্বকাপজয়ী তারকা। ৩৭ বছর বয়সী মেসি সর্বশেষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলেছেন গেল বছরের নভেম্বরে। এরপর পেশির চোটে মার্চ উইন্ডোতে অনুষ্ঠিত দুই ম্যাচে (প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিল) অংশ নিতে পারেননি। তবে ইতিমধ্যেই লিওনেল স্কালোনির দল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

সোমবার নিজের নামাঙ্কিত বুয়েনস আইরেসের অনুশীলন কমপ্লেক্সে আসেন মেসি। এরপর ইন্টার মিয়ামিতে দুর্দান্ত ফর্মে থাকা আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা আলবিসেলেস্তাদের সঙ্গে অনুশীলন করেন।১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল বাছাইপর্বে শীর্ষে থাকা আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী শুক্রবার (৬ জুন) চিলির মুখোমুখি হবে। এরপর ১১ জুন বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে কলোম্বিয়াকে আতিথ্য দেবে।

মেসির ফেরার পাশাপাশি তিন নতুন মুখ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। তারা হলেন— ডিফেন্ডার কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো ও ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। ইতোমধ্যে ইউরোপের বড় বড় ক্লাবগুলো মাস্তান্তুওনোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে। বেশ কয়েকজন মূল খেলোয়াড় ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে সামনের ম্যাচটি খেলতে পারবেন না।বেনফিকার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় চিলির বিপক্ষে ম্যাচ মিস করবেন। তার জায়গায় টটেনহ্যাম হটস্পারের ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গী হিসেবে লিওনার্দো বালারদি অথবা ফাকুন্দো মেদিনা দলে জায়গা পেতে পারেন।ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ আগামী বৃহস্পতিবার জাতীয় দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। গত রোববার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ইন্টারের ৫-০ গোলে হারের পর বিশ্রামে আছেন এই ফরোয়ার্ড। যে কারণে শুক্রবারের ম্যাচে তার খেলা অনিশ্চিত।

ট্যাগস :

৭ মাস পর আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

আপডেট সময় : ০২:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫