ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

শাবি প্রেসক্লাবের নেতৃত্বে রুদ্র-নাঈম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ২৭০ বার পঠিত

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৩-২০২৪ সেশনের ১৯তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাসান নাঈম।

বৃহস্পতিবার (১২ অক্টোবর ) দুপুর ২ টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া এবং সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, কালবেলার সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত, যুগান্তরের যুগ্মসাধারণ সম্পাদক জুবায়েদুল হক রবিন,  আজকের পত্রিকার কোষাধ্যক্ষ তানভীর হাসান, জাগো নিউজের দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ । এছাড়া অধিকারের আদনান হৃদয়, যুগভেরীর সাগর হাসান শুভ্র এবং সিলেট বাণীর নুর আলম কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সাঈদ আঁরফিন খান, সহকারী প্রক্টর মোহামমদ মিজানুর রহমান, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সদ্য সাবেক সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে সদস্যদের সাথে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, প্রথম ছাত্রীহলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন প্রমুখ।

স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর ও অত্যন্ত সুশৃঙ্খলভাবে নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের ধারা অব্যাহত রাখতে সদস্যদের প্রয়াস মুগ্ধ করেছে। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমাম হাসান মুক্তিসহ সকল অগ্রজদের পক্ষ থেকে নতুন কমিটিসহ বর্তমান সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

শাবি প্রেসক্লাবের নেতৃত্বে রুদ্র-নাঈম

আপডেট সময় : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩